Search This Blog

My Blog List

Showing posts with label শুভ অশুভ লক্ষণ বলতে কিছু আছে কি. Show all posts
Showing posts with label শুভ অশুভ লক্ষণ বলতে কিছু আছে কি. Show all posts

12.3.18

শুভ অশুভ লক্ষণ বলতে কিছু আছে কি

  ▓▓▓░░▒▒ শুভ অশুভ লক্ষণ বলতে কিছু আছে কি ░░▒▒▓▓▓


আসুন দেখি ইসলাম কি বলে এ ব্যাপারে আল্লাহ্‌র রসূল(সাঃ) বলেন
আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘রোগের সংক্রমণ ও অশুভ লক্ষণ বলতে কিছুই নেইশুভ লক্ষণ মানা আমার নিকট পছন্দনীয়আর তা হল, উত্তম বাক্য’’
বইঃ রিয়াযুস স্বা-লিহীন, অধ্যায়ঃ ১৮/ নিষিদ্ধ বিষয়াবলী, হাদিস নম্বরঃ ১৬৮৩
(সহীহুল বুখারী ৫৭৫৬, ৫৭৭৬, মুসলিম ২২২৪, তিরমিযী ১৬১৫, আবূ দাউদ ৩৯১৬, ইবনু মাজাহ ৩৫৩৭, আহমাদ ১১৭৬৯, ১১৯১৪, ১২১৫৪, ১২৩৬৭, ১২৪১১, ১৩২২১, ১৩৫০৮, ১৩৫৩৭)
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিততিনি বলেন, (অদৃশ্য থেকে শ্রুত) উত্তম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পছন্দনীয় ছিল কিন্তু তিনি (কিছুকে) কুলক্ষণ মনে করা অপছন্দ করতেন
(বইঃ সুনানে ইবনে মাজাহ, অধ্যায়ঃ ২৫/ চিকিৎসা, হাদিস নম্বরঃ ৩৫৩৬  ২৫/৪৩. যে ব্যক্তি ফাল পছন্দ করে এবং অশুভ লক্ষণ অপসন্দ করে
সহীহুল বুখারী ৫৭৫৪, ৫৭৫৫, মুসলিম ২২২০, আহমাদ ৭৫৬৩, ৯০০৯, ৯৫৩৯, ৯৯৪৮, ১০২০৪, ১০৪১১)

অর্থাৎ উত্তম বাক্য শুনে মনে মনে কল্যাণের আশা পোষণ করা, যেমন চাকরীর দরখাস্ত নিয়ে গিয়ে কারো জিজ্ঞেস করলেন, সে বলল, মঞ্জুরতখন আপনার মনে দরখাস্ত মঞ্জুর হওয়ার আশা করা বিধি-সম্মত
উক্ত হাদিস থেকে প্রমাণ হয় যে আসলে ইসলামে অশুভ লক্ষণ বলতে কিছুই নেই অর্থাৎ অশুভ লক্ষণ ভিত্তিহীন
পরবর্তী পোস্ট 
কোন কিছুকে শুভ-অশুভ লক্ষন বা কুলক্ষণ মনে করা শিরক